ব্রান্ডেড মোবাইলদের এক ঘরে করে মোবাইল জগতে নম্বার ওয়ান One plus 7 ! কেন জানতে ক্লিক করুন

নিজস্ব চিত্র

GNE BANGlA TECH, ডিজিটাল ডেস্ক:

 মুক্তির পর থেকে ভারতীয় বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে OnePlus 6 ও 6T,এবার সময় পরবর্তী স্মার্টফোনের। আর OnePlus 6T-এর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই OnePlus ব্র্যান্ড আনতে চলেছে OnePlus 7।

ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে এই OnePlus 7-এর সম্ভাব্য ছবি ও ফিচার্স নিয়ে শুরু হয়েছে উত্তেজনা, এরমধ্যেই জানা গেছে, বড় স্ক্রিনের এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে। DSLR-এর মতোই ক্যামেরা ফিচার্স দিতে চলেছে OnePlus 7। সূত্রের খবর, Oppo-র তরফে 10X 'লসলেস অপটিক্যল জুম টেকনলজি' সমেত ক্যামেরা-ফোনের ঘোষণার পরই OnePlus 7 নিয়ে জল্পনা জোরদার হয়েছে।
এর একমাত্র কারন oppo এর ভারতীয় বাজার দখলে বাধা দেয়া।

OnePlus ও Oppo আলাদা ব্র্যান্ড হলেও দু'ক্ষেত্রেই BBK ইলেক্ট্রনিক্সের বিনিয়োগ রয়েছে। তাই Oppo-তে 10x অপটিক্যাল জুম OnePlus 7-এ উন্নত প্রযুক্তির আশায় রয়েছেন টেক-প্রেমীরা।
এছাড়াও সোনা যাচ্ছে এই ফোনে থাকছে
লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসর । 5G প্রযুক্তির এই স্মার্টফোনে 10GB RAM থাকতে পারে বলেও মনে করছে স্মার্টফোন প্রেমীরা।

পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভাইরাল UFS 3.0 টেকনলজিও ব্যবহার করা হয়েছে OnePlus 7-এ। যার মাধ্যমে কম পাওয়ার ও দ্বিগুণ ব্যান্ডউইথের মাধ্যমে বুটিং সম্ভব OnePlus 7-এর।

তবে OnePlus 7-এর দাম বা লঞ্চ তারিখ সম্পর্কে এখনও স্পষ্ট খবর মেলেনি কোম্পানির তরফ থেকে।

No comments

Powered by Blogger.