হোয়াটস্অ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার অ্যাপ সংযুক্তিকরণের ভাবনা ফেসবুকের

ছবি- Google

GNE বাংলা - Tech ডিজিটাল ডেস্ক:

হোয়াটস্অ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার অ্যাপ সংযুক্তিকরণের ভাবনা ফেসবুকের
 । প্রতিটি পরিষেবার জন্য পৃথক অ্যাপ থাকলেও এতে যুক্ত হবে চ্যাট অপশন। এরকমই খবর প্রকাশিত হলো 'নিউইয়র্ক টাইমস'-এর একটি প্রতিবেদন থেকে
প্রতিবেদন অনুসারে,জানা গেছে  গোটা বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। এই সংযুক্তিকরণ শেষ হতে এখনও অনেক সময় লাগবে বলে জানিয়েছে ফেসবুকের তরফ থেকে মার্ক জুকেরবার্গ। তবে ২০২০ সালের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে সংস্থা
২০১৪ সালে বিলিয়ন ডলার খরচ করে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করে ফেসবুক। এর দু'বছর পরে হোয়াটস্অ্যাপ অধিগ্রহণ করে তারা। এ জন্য তারা খরচ করে ১৯ বিলিয়ন মার্কিন ডলার। সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে বিজ্ঞাপন থেকে আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।
এই সংযুক্তিকরণ উদ্যোগ ঘিরে ফেসবুকের অভ্যন্তরে বিক্ষোভ দেখা দিয়েছে। এর প্রতিবাদে বেশ কয়েকজন কর্মী সংস্থা ছাড়ার হুমকি দিয়েছেন বলে জানিয়েছে সূত্রের তরফ থেকে

No comments

Powered by Blogger.